লালমনিরহাটের বৃহৎ সাংবাদিক সংগঠন প্রেস ফাইভের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।
প্রকাশের সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ । ১২:২৩ পূর্বাহ্ণ

লালমনিরহাটের কালীগঞ্জে জেলার সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন প্রেস ফাইভের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৪ মার্চ) কালিগঞ্জ উপজেলার তুষভান্ডার মহিলা কলেজে সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রেস ফাইভ লালমনিরহাটের উপদেষ্টা রেজাউল করিম মানিক, প্রধান পৃষ্ঠপোষক মেহেদী হাসান জুয়েল, আহ্বায়ক মো. আলতাফুর রহমান, সদস্য সচিব নূর আলমগীর অনু, সাবেক সংসদ সদস্য সালেহ উদ্দিন আহমেদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
‎
‎ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করতে সহায়ক ভূমিকা রাখবে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন