দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় লালমনিহাটের হাতীবান্ধা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিতে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর সাহেদ মোহাম্মদ ইমরানসহ অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ । ৫:৫৭ অপরাহ্ণ