শেরপুর জেলা সদরে এবার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল ।

জুবায়ের আহমেদ রাসেল
প্রকাশের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬ । ১০:৩৩ অপরাহ্ণ

শেরপুর জেলা সদরে এবার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার কাজ অনেকদূর এগিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান এর প্রচেষ্টায় বর্তমান বিএনপি সরকার শেরপুর জেলাবাসীর বহুদিনের লালিত স্বপ্ন পূরন করার উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)কে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩ মার্চ শেরপুরে শেরপুর সরকারি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল (প্রস্তাবিত) এর স্থানসহ সার্বিক বিষয় পরিদর্শন করে পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগের একাধিক সূত্রে জানাযায়, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বিগত ২০২৫ সালের ২১অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবরে শেরপুর জেলা সদরে একটি সরকারি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য ডিও লেটার প্রদান করেন। এ প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাস শেরপুর জেলা সদরে একটি সরকারি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে র প্রয়োজনীয়তা আছে কি না এ বিষয়ে প্রতিবেদন প্রদানের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে একই বছর ২৭ নভেম্বর একটি চিঠি প্রদান করেন। পরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক একাধিকবার তদন্ত করে শেরপুরে মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রয়োজনীয়তা আছে মর্মে প্রতিবেদন প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের কার্যক্রম এগিয়ে নিতে গত ২২ ফেব্রুয়ারী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)কে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করে দেন। এ কমিটি প্রস্তাবিত মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল পরিদর্শন করে পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে শেরপুরে মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল প্রতিষ্ঠার ক্রেডিট নিতে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। একইসাথে অহেতুক বিভ্রান্তি না ছড়ানোর জন্যও আহ্বান জানানো হয়েছে।
এদিকে বিএনপি নেত্রী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, শেরপুরে মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল প্রতিষ্ঠায় আমাদের সার্বিক সহযোগিতা অব্যহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন