শেরপুরের নালিতাবাড়ী প্রাইভেটে পড়তে গিয়ে নিখোঁজ জ্যোতি রানী বর্মন এক শিক্ষার্থী।

জুবায়ের আহমেদ রাসেল
প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬ । ১১:৪৬ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রাইভেটে পড়তে গিয়ে নিখোঁজ হয়েছেন জ্যোতি রানী বর্মন (১৫) নামে এক শিক্ষার্থী। এ ঘটনায় তার বাবা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

জানা গেছে, জ্যোতি উপজেলার খলিশাকুড়া গ্রামের বাসিন্দা জগদানন্দ বর্মনের মেয়ে এবং আমরাখাপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। গত ১ মার্চ ২০২৬, সকাল আনুমানিক ৯টার দিকে তিনি প্রাইভেটে পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তার প্রাইভেট পড়ার স্থান ছিল আউটপাড়া বাজার এলাকায় শেখ ফরিদের বাসা।

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। পরে প্রাইভেট শিক্ষক শেখ ফরিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সেদিন জ্যোতি পড়তে যাননি। এরপর আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি। এ সময় থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

পরদিন ২ মার্চ ২০২৬ তারিখে জগদানন্দ বর্মন নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় তিনি নিখোঁজ হন।

নিখোঁজ জ্যোতির বর্ণনায় জানা যায়, তার গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, মুখ গোলাকার এবং চুল কালো।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কেউ তার খোঁজ পেলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন