কোরআনের পাখিদের সাথে নতুনতারা পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহিদুল্লাহ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬ । ১১:৪৩ অপরাহ্ণ

” আত্মশুদ্ধির প্রয়োজনে মেলে ধরি নিজেকে ” শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর আয়োজনে নিয়মিত নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা ও কোরআনের পাখিদের সাথে ইফতার ও দোয়া মাহফিল ২ মার্চ ২০২৬ সোমবার, বিকাল ৫ টা, নতুনতারা ভবন খুলনায় কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক নাগরিক নেতা মিনা আজিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বেতার ব্যক্তিত্ব অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। আলোকিত অতিথি ছিলেন কেন্দ্রীয় মহাসচিব শাখাওয়াৎ হোসেন স্বপন ও নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় মহাসচিব আল মামুন বাদল। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নতুনতারা মহিলা পরিষদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান স্মৃতি রেখা বিশ্বাস, কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মনিরুজ্জামান আকন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সরদার আব্দুল আজিজ, শেখ গোলাম রসুল খোকন, মুকুল, আজিত সরকার, আয়শা আক্তার, মোঃ সাদ আল সাদিক, কাইয়ুম রহমান প্রমূখ।

আজকের ইফতার এর আর্থিক সহযোগিতা করেন নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক মিনা আজিজুর রহমান, নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম ও নতুনতারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ এর কেন্দ্রীয় চেয়ারম্যান রুহুল আমিন চৌধুরী।

নতুনতারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ এর কেন্দ্রীয় চেয়ারম্যান রুহুল আমিন চৌধুরী এর আশু সুস্থতা কামনা,
নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু এর ছোট ভাই এর আকস্মিক মৃত্যু ও কেন্দ্রীয় সাংগঠনিক সচিব শেখ এম জাহের ডাবলু এর আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন