শেরপুরে সরকারি বইয়ের বড় চালান জব্দ l

জুবায়ের আহমেদ রাসেল (স্টাফ রিপোর্টার)
প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬ । ৪:৪০ অপরাহ্ণ

শেরপুরে অভিযান চালিয়ে ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের বিপুল পরিমাণ সরকারি টেক্সট বই জব্দ করেছে প্রশাসন।

রবিবার বিকালে জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে নৌহাটা এলাকায় একটি ভ্যান থেকে আনুমানিক ২,০০০–২,৫০০ কপি বই জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বইগুলো নালিতাবাড়ী থেকে এনে জেলা শহরের একটি গুদামে নেওয়া হচ্ছিল। কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পরবর্তীতে মেসার্স রোকেয়া আয়রন স্টোরে তল্লাশি চালিয়ে আরও ৫,০০০–৬,০০০ কপি বই উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বই সদর থানায় নেওয়া হয়েছে এবং স্টোরটি সিলগালা করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন