গাজীপুরের কালীগঞ্জে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তুমলিয়া ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার তুমলিয়া ইউনিয়নের ঐতিহাসিক সোম বাজার ঈদগাঁহ মাঠে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে -এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। তুমলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ (পুবাইল-বাড়িয়া-কালীগঞ্জ) আসনের নবনির্বাচিত সাংসদ এ.কে.এম ফজলুল হক মিলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শাহবুদ্দিন আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, গাজীপুর জেলা বিএনপি’র সদস্য খায়রুল আহসান মিন্টু, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক সদস্য ফরিদ আহম্মেদ মৃধা, আব্দুল বাসেদ বাচ্চু, পৌর সভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, তুমলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুবকর বাক্কু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খাঁন লাভলু, হিন্দু-বৌদ্ধ-খৃষ্ট্রান কল্যাণ ফন্ট্রের জেলা আহবায়ক অনিল লিও কস্তা, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম সুমন, মসজিদের ইমাম ও মোয়াজ্জিনগণ, অত্র এলাকার মাদ্রাসার শিক্ষার্থী, কয়েক হাজার সাধারণ নারী-পূরুষ, সাংবাদিক, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।
এ সময় বিএনপি’র সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে ও দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

মুঃ সোহরাব আলী সরকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:৫৩ অপরাহ্ণ