গাজীপুরের কালীগঞ্জে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন কালীগঞ্জ পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি’র আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টারের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ (পুবাইল-বাড়িয়া-কালীগঞ্জ) আসনের নবনির্বাচিত সাংসদ এ.কে.এম ফজলুল হক মিলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ছোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ, খায়রুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ফরিদ আহম্মেদ মৃধা, পৌর সভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান (কালীগঞ্জ সার্কেল), কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, ওসি তদন্দ মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য আলমগীর হোসেন স্বপন ও মনির উদ্দিন মিঠু, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, হিন্দু-বৌদ্ধ-খৃষ্ট্রান কল্যাণ ফন্ট্রের সভাপতি প্রদীপ মিত্র ভজন, মসজিদের ইমাম ও মোয়াজ্জিনগণ, মাদ্রাসার এতিম ছাত্র, কয়েক হাজার সাধারণ নারী -পূরুষ, সাংবাদিক, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।
এ সময় বিএনপি’র সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে ও দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

মুঃ সোহরাব আলী সরকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:২০ অপরাহ্ণ