নওগাঁর মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে জরিমানা

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:৩৯ অপরাহ্ণ

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর ও পরানপুর গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
​
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইট ভাটায় বিক্রির উদ্দেশ্যে আইন বহির্ভূতভাবে মাটি খনন ও পরিবহন করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ২ টি মামলা করা হয়। এই মামলায় অভিযুক্তদের মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
​এ বিষয়ে মান্দা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ জানান,কৃষি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এই অবস্থান কঠোর। জনস্বার্থে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন