মান্দায় নির্বাচন-পরবর্তী বিশেষ আইন-শৃঙ্খলা সভা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:৫৪ অপরাহ্ণ

নওগাঁর মান্দায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মান্দা উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু । তিনি বলেন নির্বাচন-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব। প্রশাসন এ বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রাখবে এবং যে কোনো অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে কাজ করতে হবে।

সভায় নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন