বাংলাদেশ শ্রমিক দল–এর পটুয়াখালী জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব বাবু ভাইয়ের সাথে কুয়াকাটা পৌর শ্রমিক দলের সৌজন্য সাক্ষাৎ

কুয়াকাটা প্রতিনিধি।
প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:৫৫ অপরাহ্ণ

পটুয়াখালী জেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব বাবু ভাইয়ের সাথে কুয়াকাটা পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, শ্রমিকদের অধিকার রক্ষা এবং স্থানীয় বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সাক্ষাৎকালে কুয়াকাটা পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

জনাব বাবু ভাই শ্রমিকদের স্বার্থ রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনের উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে শ্রমিক দলের ভূমিকা আরও জোরদার করতে হবে।

এ সময় শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন