নওগাঁর পত্নীতলায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ১

নওগাঁ প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৫:২০ পূর্বাহ্ণ

আজ আনুমানিক ১২ঃ০০ ঘটিকার সময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পাওয়া যায় যে,পত্নীতলা থানাধীন চকনিরখিল গ্রামস্হ KHB নামক ইট ভাটায় চোর প্রবেশ করেছে। সংবাদ প্রাপ্তির পর জরুরী ডিউটি অফিসার এসআই সমর আচার্য সঙ্গীয় ফোর্স সহ বর্ণিত স্হানে উপস্থিত হয়ে চোর সন্ধিগ্ধ মোঃ আজিজুল হক (৩২), পিং- মোঃ আয়নুল ইসলাম,সাং-তালবোনা সেলিম পুর,থানা-ধামইরহাট কে হেফাজতে নেয়। ধৃত ব্যক্তির সাথে থাকা মোটরসাইকেল এর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা কালে মোটরসাইকেল টি তার বাবা’র বলে জানায়।

মোটরসাইকেল এর মালিকানার বিষয়ে সন্দেহ হলে মোটরসাইকেলটির নম্বরপ্লেটে থাকা নজিপুর বাজারের শো-রুম এর প্রতিনিধি ঘটনাস্থলে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখা যায় যে, মোটরসাইকেলটির প্রকৃত মালিক ধামইরহাটের। উনার সাথে মোবাইলে যোগাযোগ করে জানা যায় যে,উদ্ধারকৃত মোটরসাইকেল টি গত ১৮/০২/২০২৬ তারিখ ধামইরহাট থানা এলাকায় অবস্থিত উনার ইটভাটা থেকে চুরি হয়ে গেছে । পরবর্তীতে চোর সন্ধিগ্ধ মোঃ আজিজুল হক (৩২), কে মোটরসাইকেল চুরির অপরাধে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন