ইসলামপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর,কারাগারে প্রেরণ

মোঃহোসন শাহ্‌ ফকির জামালপুরঃ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:০৬ অপরাহ্ণ

জামালপুরের ইসলামপুরে নাশকতা মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেও তিন নেতার আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) জামালপুর সংশ্লিষ্ট আদালতে হাজিরা দেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.আব্দুস সালামসহ তিন নেতা। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে প্রেরণকৃত অপর দুজন হলেন-উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক জিয়াউল হক জিয়া এবং পৌর যুবলীগ-এর যুগ্ম আহ্বায়ক কায়সার মাহমুদ রানা।

আদালত সূত্রে জানা গেছে,নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ পরে নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন