রমজান উপলক্ষে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি প্রশাসনের নেই মনিটরিং

মুঃ সোহরাব আলী সরকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:৩২ অপরাহ্ণ

পবিত্র রমজান শুরু হতে মাত্র কয়েকদিন বাকি। রমজান শুরুর আগেই কালীগঞ্জের বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দাম লাগামহীন হয়ে পড়েছে। দ্রব্যমূল্য ক্রেতার সাধ্যের বাইরে চলে যাচ্ছে। রমজান আসার আগেই বাজারে এক ধরণের অদৃশ্য উত্তাপ তৈরি হয়েছে। রমজান শুরুর আগেই ক্রেতা-বিক্রেতাদের মাঝে হাহাকারের চিত্র লক্ষ করা গেছে। ক্রেতারা বলছে স্থানীয় প্রশাসনের তদারকির ঘাটতিই এর অন্যতম কারন।

উপজেলার বেশ কয়েকেটি বাজার ঘুরে ক্রেতাদের সাথে আলাপ করলে তারা জানায়, সঠিক তদারকি ও মনিটরিং না থাকায় বাজারের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখা সম্ভব হচ্ছেনা। প্রশ্ন হলো রমজানে কেন প্রতি বছর একই দৃশপট? রমজানে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। নতুন সরকারের প্রতি তাদের দাবী, শপদের পর প্রথম কাজ হোক দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ গ্রহন করে বাজার সিন্ডিকেট ভেঙ্গে দেয়া।

উপজেলার কালীগঞ্জ বাজার, জামালপুর বাসাইর বাজার, নাগরী বাজার, আওড়াখালী ও নরুনবাজারসহ বেশ কিছু বাজারে সরেজমিনে দেখা যায় খেজুর, তরমুজ, শষা ও লেবুসহ বেশ কিছু পণ্যের বাজার মূল্য আকাশছোয়া। সাধারণ ক্রেতারা বলছে কিছু অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ হলেই জনসাধারণের সাধ্যের মধ্যে থাকবে সকল প্রকার পণ্য। স্থানীয়রা মনে করেন সকল প্রকার খাদ্য-শষ্য সংগ্রহ ও সরবরাহ স্বাভাবিক থাকলে দ্রব্যের মূল্য সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম মুঠোফোনে জানান, বাজার নিয়ন্ত্রণে রাখতে রমজানের পূর্ব হতেই প্রশাসন সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। খাদ্যের সরবরাহ ও মজুদের বিষয়টা নজরদারীতে রয়েছে। তবে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান ও মনিটরিং শীগ্রই শুরু হবে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন