ঘাটাইলে সতন্ত্র প্রার্থীর বিজয়

পাবলিক বাংলা :
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:০৭ পূর্বাহ্ণ

মোঃ সবুজ সরকার, সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনেরস্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান খান আজাদ (মোটর সাইকেল প্রতীক) বড় ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৫ হাজার ৬০ ভোট বেশি পেয়েছেন।

জানা গেছে, আসনটির ১২২ কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকে আজাদ পেয়েছেন ১ লাখ ০৬ হাজার ৭৯৪ ভোট। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এস এম ওবায়দুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৭৩৪ ভোট।
এছাড়াও টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনের এনসিপি প্রার্থী সাইফুল্লাহ হায়দার (শাপলা কলি) প্রতীক পেয়েছে ৩৩ হাজার ২০৩ ভোট, ইসলামী আন্দোলন মো. রেজাউল করিম (হাতপাখা) প্রতীক পেয়েছে ৩ হাজার ৯৯৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার (হাঁস) প্রতীক পেয়েছে ১ হাজার ৪৯ ভোট।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন