গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার শাদেরগাঁও উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানটি আরম্ভ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার এ টি এম কামরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর- এ- জান্নাত এবং জিনাত রেহানা পারভিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন আরমান আহবায়ক কালীগঞ্জ পৌর বি এন পি,মোঃ হাসেম,কাজী আমির হোসেন,অত্র এলাকার অভিভাবক, গন্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যন্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপত্বি করেন, শাদেরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলি আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাজ্জাদ হোসেন সহকারী শিক্ষক, শাদেরগাঁও উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের তোরা দিয়ে বরণ করেণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্র / ছাত্রীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে যাতে করে মানষিকভাবে গড়ে তোলা যায়। তাদের জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করা উচিত। আর এ জন্য শিক্ষক,অভিভাবক, ছাত্র/ ছাত্রীদের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন।
পরিশেষে প্রধান অতিথি ছাত্র / ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন।

মুঃ সোহরাব আলী সরকার কালীগঞ্জ, গাজীপুর প্রতিনিধিঃ
প্রকাশের সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:৩২ পূর্বাহ্ণ