নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:৫১ অপরাহ্ণ

নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের দক্ষিণ পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির, নওগাঁ-৪ (মান্দা) আসনের এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমির ডা. আমিনুল হক, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং সাবেক শিবির নেতা ওয়ালীউল্লাহ।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন গনেশপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন প্রসাদপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোতাহার হোসেন।
বৈঠকে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ ও প্রচারণা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন