নেত্রকোণায় ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাবলিক বাংলা :
প্রকাশের সময়: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ৪:২৫ অপরাহ্ণ

শামছুল হক,স্টাফ রিপোর্টার, নেত্রকোণা জেলা : নেত্রকোণায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সমাবেশের মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজনে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সকালে নেত্রকোণা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়পাড় পুলিশ লাইনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা শতশত নেতা কর্মী-সমর্থকের অংশগ্রহণে রাজপথ মুখরিত হয়ে ওঠে।
র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে নেত্রকোণা জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ রাসেল আহমেদ এক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা নতুন করে এ দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাদের ইসলামী ছাত্র শিবিরকে ভয় করা উচিত।” তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক ছাত্র আন্দোলনের মাধ্যমেই যেকোনো অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মাহাবুবুর রহমান এবং ১০ দলীয় জোট সমর্থিত ও এনসিপি মনোনীত নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ফাহিম রহমান খান।
বক্তারা সংগঠনের গৌরবোজ্জ্বল ইতিহাস ও আদর্শ তুলে ধরে ছাত্রসমাজকে ইসলামী আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা শিবিরের সেক্রেটারি তারিকুজ্জামান তৌহিদও অফিস সহকারী আতিক হাসান হৃদয়। এ সময় জেলা নেতা জুবায়ের আহমেদ সাজিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জেলাজুড়ে এই কর্মসূচি সম্পন্ন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন