নওগাঁর আত্রাই স্কুল পর্যায়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:২০ অপরাহ্ণ

নওগাঁর আত্রাই উপজেলার সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে বিএমজেড এবং নেট্জ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের উদ্যোগে রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ) বিকেল ৩ টায় স্কুলের হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা এবং স্কুল মাঠে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষকমন্ডলী, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের কর্মীগণ।

অনুষ্ঠান গুলোর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্পের এ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর গোলাম রাব্বানী। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন