নওগাঁর পত্নীতলায় আমবাটী বুদ্ধি প্রতিবন্ধী ও অটেস্টিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে আমবাটি বিদ্যালয়ে শাতাধিক প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতবস্ত্র করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় সাথে ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল, মিয়া,সমাজ সেবা অফিসার ফিরোজ আল মামুন, প্রাণিসম্পদ অফিসার আশীষ কুমার দেবনাথ, প্রধান শিক্ষিকা আখিঁ আক্তার প্রমূখ।

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ । ৯:০৩ অপরাহ্ণ