পত্নীতলায় নির্বাচনী  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ । ৮:৫৮ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নওগাঁর পত্নীতলা উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে  প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার  মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময়  উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম,জেলা নির্বাচন অফিসার মো.আব্দুল মোত্তালিব,উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন,সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া,উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রউফ,থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান প্রমূখ।

নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।একই সঙ্গে ভোটগ্রহণ কর্মকর্তাগণকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয় ।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন