লালমনিরহাট-১ (হাতীবান্ধা–পাটগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শনিবার (রাত) হাতীবান্ধা উপজেলার আমতলা এলাকায় অবস্থিত তাঁর নির্বাচনী কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আনোয়ারুল ইসলাম রাজু বলেন, নিরপরাধ কোনো দলীয় কর্মী যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে তিনি স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অনুরোধ জানিয়েছেন। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা রেখে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, লালমনিরহাট জেলা জামায়াতের সাবেক আমির আতাউর রহমান, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি আশরাফুল আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধি আল আমিন হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আলতাফ হোসেন, সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপন, সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান খোকন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম এবং সিরাজুল ইসলাম (পাবলিক বাংলা)সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।
প্রকাশের সময়: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ । ১২:৪২ পূর্বাহ্ণ