ইসলামপুর আসনে ধানের শীষের প্রচার-প্রচারণায় শীর্ষে উপজেলা ও পৌর বিএনপি

হোসেন শাহ্ ফকির :
প্রকাশের সময়: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ । ১০:০৫ অপরাহ্ণ

মো : হোসন শাহ্‌ ফকির,  ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রচার-প্রচারণায় শীর্ষে রয়েছে উপজেলা ও পৌর বিএনপি।

উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা কাক ডাকা ভোর থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনীত প্রার্থী আলহাজ সুলতান মাহমুদ বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে চিনাডুলী ইউনিয়নে উঠান বৈঠক, বিভিন্ন হাট-বাজার ও মোড়ে পথসভা করেন নেতাকর্মীরা। পাশাপাশি তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাব, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সহসভাপতি একেএম শহিদুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু সরদারসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অপরদিকে, শনিবার বিকেলে ইসলামপুর পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের ধর্মকুড়া হাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও পাড়া-মহল্লায় প্রচার-প্রচারণা চালানো হয়। এ সময় পৌর বিএনপির নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ রেজাউল করিম ঢালী, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন জাকির, সহসভাপতি ডা. শাহিনুর রহমান, বাদশ বিডিআর, ফজলুর রশিদ, তথ্য ও গবেষণা সম্পাদক হোসেন শাহ ফকিরসহ পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

দলীয় নেতারা জানান, সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়ায় তারা আশাবাদী আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে আলহাজ সুলতান মাহমুদ বাবু বিপুল ভোটে বিজয়ী হবে।ইসলামপুর,জামালপুর।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন