ইসলামপুরে জামায়াত জোট প্রার্থীর দাঁড়িপাল্লা প্রতীক নির্বাচনী মিছিল

মোঃহোসন শাহ্‌ ফকির জামালপুরঃ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ । ১০:২৫ অপরাহ্ণ

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের ইসলামপুর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোট মনোনীত প্রার্থী ড.অধ্যক্ষ মাওলানা ছামিউল হক ফারুকী দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই শক্ত বার্তা তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে এক বিশাল মিছিল বের করেন। মিছিলটি উপজেলায় নোয়ারপাড়া ইউনিয়নে উলিয়া বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দশ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। তারা স্লোগান ও প্রচারণার মাধ্যমে ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

প্রচারণাকালে ড.ছামিউল হক ফারুকী শান্তিপূর্ণ ও গণমুখী নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং জনগণের সমর্থন কামনা করেন।

 

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন