কোম্পানীগঞ্জে অবৈধ বালুবহন ও অতিরিক্ত ওজনের ট্রাকের বিরুদ্ধে অভিযান, ৪ ড্রাম ট্রাককে ২ লাখ টাকা জরিমানা

মো: ফখরুদ্দিন মোবারক শাহ (রিপন), নোয়াখালী) প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ । ১০:৫৭ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জ উপজেলায় সড়কে অবৈধভাবে অতিরিক্ত ওজনের বালু পরিবহন, অবৈধ বালু উত্তোলন, বিপণন ও সরবরাহের দায়ে ভ্রাম্যমাণ আদালত চারটি ড্রাম ট্রাককে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশির হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সড়ক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার স্বার্থে অবৈধ বালু উত্তোলন ও অতিরিক্ত ওজনের যানবাহন চলাচলের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন