পত্নীতলায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ । ৯:১৩ অপরাহ্ণ

নওগাঁর পত্নীতলায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দুই ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ জানুয়ারি) নজিপুর পৌরসভার হাজী ট্রেডার্স এবং মেসার্স ইসলাম ট্রেডার্স এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্যাশ মেমো যথাযথ ব্যবহার ও সংরক্ষণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ২ জন ব্যবসায়ীকে ৮,০০০(আট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন