নওগাঁ-৪ (মান্দা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমা দেওয়া ৭টি মনোনয়নপত্রের মধ্যে ৪টি বৈধ এবং ৩টি বাতিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে রবিবার (তারিখ) এসব তথ্য জানানো হয়।
বৈধ প্রার্থীরা হলেন:
১. আব্দুর রাকিব – বাংলাদেশ জামায়াতে ইসলামি
২. ডা. ইকরামুল বারী টিপু – বিএনপি
৩. সোহরাব হোসেন – ইসলামী আন্দোলন বাংলাদেশ
৪. আলতাফ হোসেন – জাতীয় পার্টি (এরশাদ)
বাতিল হওয়া প্রার্থীরা:
- আরফানা বেগম ফন্সি (স্বতন্ত্র):মনোনয়নপত্রে শতকরা ১% ভোটারের স্বাক্ষর না পাওয়ায় বাতিল ঘোষণা করা হয়।
- ফজলুর রহমান (সিপিবি): তার বিরুদ্ধে ২০১৭ সালের একটি মারামারির মামলা বিচারাধীন থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। তাকে ১৬:০০ ঘটিকা পর্যন্ত আপিলের সুযোগ রেখে পেইনডিং অবস্থায় রাখা হয়েছে।
- আব্দুস সামাদ প্রাং (স্বতন্ত্র):ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিলের সুযোগ পাবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ । ৩:৫২ অপরাহ্ণ