মো: ফখরুদ্দিন মোবারক শাহ (রিপন) নোয়াখালী প্রতিনিধি: ফসলী জমিনের টপ সয়েল কাটার অপরাধে মোঃ মামুন নামের এক মাটি ব্যবসায়ীর ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগমের আদালত।
মঙ্গলবার বিকেলে সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামে অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনার কথা নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর বিকাল ৩ টার দিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির সাদেকপুর গ্রামে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মোঃ মামুন নামের একজনের নিকট থেকে ৭০ হাজার টাকা জরিমানান আদায় করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পাবলিক বাংলা :
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ । ১১:১৪ অপরাহ্ণ