নোয়াখালী-০২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মো: ফখরুদ্দিন মোবারক শাহ (রিপন), নোয়াখালী প্রতিনিধি :
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ । ৯:১০ পূর্বাহ্ণ

আজ সোমবার ( ২৯ ডিসেম্বর ) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৯ নং আসন,নোয়াখালী- ০২ (সেনবাগ- সোনাইমুড়ি আংশিক) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা খলিলুর রহমান,স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব কাজী মফিজুর রহমান,জেএসডি’র তারা প্রতীকের মনোনীত প্রার্থী মোশারফ হোসেন মন্টু, এনসিপি’র শাপলা কলি প্রতীকের মনোনীত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ এবং এর আগে রবিবার ২৮ ডিসেম্বর দুপুরে বিএনপির ধানের শীষের প্রতীকের মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুক মনোনয়ন পত্র দাখিল করেছেন – সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জনাব মুহসিয়া তাবাসসুম এর নিকট।

উল্লেখ্য যে,আজ সোমবার বিকেলে নোয়াখালী-০২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় পার্টি থেকে সাহাদাৎ হোসেন, স্বতন্ত্র প্রার্থী ড. সৈয়দ নজরুল ইসলাম ফারুক ও খেলাফত আন্দোলন এর প্রার্থী তোফাজ্জল হোসেন সহ ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন- নোয়াখালী জেলা রিটার্ননিং কর্মকর্তার নিকট। এসময় সকল প্রার্থীর প্রমুখ নেতাকর্মী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন