ব্যক্তিভেদে ব্যক্তিত্ব ভিন্ন
ব্যক্তিত্বের ধরন আলাদা
সত্যবাদী প্রমান করতে আসে না সে সত্য
মিথ্যা’র নিজেকে সত্য প্রমানে সর্বোচ্চ গুরুত্ব
দ্বিমুখী নিরব থাকে সমালোচনায়
স্বার্থপরের নির্ভূল হয় অভিনয়
এরই মধ্যে আমরা যারা অতি সাধারণ
বৈষম্যে আর সমালোচনায় জর্জরিত জীবন!
তারপরও শান্তি আছে মানসিকতায়’
অন্তত বদনাম নেই পিছনের কথায়।।
মিথ্যাবাদী ভয়ংকরী মানব অন্তরে
স্বার্থপর ঘৃণ্য সবে জীবনের তরে
অভিনয় উপহাস জ্ঞানীন পরানে
দ্বিমুখীরে ছেড়ে যায় সমাজের লোকে
তাই তো আপনারে বুঝিয়ে আপনা
বলিতেছি শান্ত হও সাধারণ মনা
পৃথিবীর দুইদিনে মানুষ হও প্রাণে
অমানুষ, পশুত্ব আছে বহুজনে।।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ৫:৫৭ অপরাহ্ণ