আত্রাই আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

আত্রাই উপজেলা প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ । ৭:৫২ অপরাহ্ণ

নওগাঁর আত্রাই র‌্যালী আলোচনা সভা এবং অদম্য নারীদের সংবর্ধনা দেয়ার মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

আজ (৯ ডিসেম্বর) আত্রাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং ডাসকো ফাউন্ডেশন অগ্রযাত্রা প্রকল্পের যৌথভাবে আযোজিত কর্মসূচীর মধ্যে বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্বর থেকে র‌্যালী বের করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারে সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মোয়াজ্জেম হোসেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: নাসির উদ্দীন, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা একেএম কামরুজ্জামান, ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের আত্রাই উনিট ম্যানেজার মো: আব্দুল রউফ, এ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর গোলাম রাব্বানী, সমাজ সেবা কর্মকর্তা মো: সোহেল রানা প্রমুখ।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের মোছা: সাথী আক্তাকে (অর্থনৈতিক ভাবে সাফল্য আর্জন), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী গ্রামের মোছা: নাজমুন নাহারকে (শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য আর্জন), মনিয়ারী ইউনিয়নের কচুয়া গ্রামের মোছা: সালমা বেগমকে (সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী), বিশা ইউনিয়নের তেজনন্দী গ্রামের মোছা: চাম্পা বেগমকে (নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী) ও একই গ্রামের শ্রীমতি শেফালী রাণীকে (সফল জননী) কাটাগরীর অদম্য নারী হিসাবে সম্বর্ধনা দেয়া হয়।
জানা যায়, ৫ কাটাগরীর ৫ জনই ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের সদস্য।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন