মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ ভ‚মিকম্পে আতঙ্ক, বিভিন্ন স্থাপনায় ফাটল পরিলক্ষিত হওয়ায় নরসিংদী ও গাজীপুরের কালীগঞ্জের কিছু অঞ্চল পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভ‚মিকম্প বিশেষজ্ঞ দল।
সাম্প্রতিক ধারাবাহিক ভ‚মিকম্পের পর দুই দিন ব্যাপী নরসিংদী ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ টিম। টিমের নেতৃত্বে ছিলেন ভূমিকম্প বিশেষজ্ঞ ও ঢাবি’র ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান।
পরিদর্শন শেষে অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান জানিয়েছেন নরসিংদীকে কেন্দ্র করে ৫.৭ মাত্রার ভ‚মিকম্প এবং পরবর্তী একাধিক আফটারশকে এসব এলাকার বিভিন্ন ভবন ও স্থাপনায় দৃশ্যমান ক্ষতি হয়েছে। বিশেষ করে পুরনো ভবন, বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ ভবন এবং ঘনবসতিপূর্ণ এলাকার বসতবাড়িতে ফাটল ও সরকারী কাঠামোগত দুর্বলতা লক্ষ্য করা গেছে। কালীগঞ্জ নরসিংদীর খুব নিকটবর্তী হওয়ায় ভ‚মিকম্পের কম্পন এখানে তীব্র অনুভ‚ত হয়েছে। বড় ক্ষতি না হলেও ভবিষ্যৎ বড় কম্পনের আগে ঝুঁকি নিরূপণ ও জরুরী প্রস্তুতি এখনই নিতে হবে।
পরিদর্শনকারী দল নরসিংদীর মাধবদী, ইটাখোলা, শিবপুর, পলাশের পাওয়ার গ্রিড ও ঘোড়াশাল শিল্পাঞ্চলের কয়েকটি কারখানা, ঘোড়াশাল রেল সেতু ও বিদ্যালয় ঘুরে দেখে একাধিক পাকা ভবনের দেয়াল ও বিমে ফাটল পরিলক্ষিত হয়েছে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন ও কয়েকটি ইউনিয়ন পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ।
বিশেষজ্ঞ দলের সুপারিশ ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবনে অবিলম্বে ইঞ্জিনিয়ারিং পরিদর্শন, কালীগঞ্জ ও নরসিংদীতে স্থানীয় পর্যায়ে ভ‚মিকম্প প্রস্তুতি মহড়া, এলাকায় বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।
৩০/১১/২৫ইং

পাবলিক বাংলা :
প্রকাশের সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ । ৭:১৬ অপরাহ্ণ