সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান, মাহমুদ হাসান কবির মঞ্জিল, বিএনপি সভাপতি রেজাউল করিম ঢালী এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সম্পূর্ণ রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোঃহোসন শাহ্ ফকির ইসলামপুর জামালপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ । ৭:১৭ অপরাহ্ণ