নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের নির্বাচন ১২ ডিসেম্বর: তফসিল ঘোষণা

নওগাঁ প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ । ৬:৩০ পূর্বাহ্ণ

নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার নাজমুল হোসাইনের অনুমতিক্রমে নির্বাচন কমিশনার এডভোকেট শুভ্র সাহা ও সাংবাদিক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তফসিল প্রকাশ করা হয়। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১২ ডিসেম্বর প্রেসক্লাবের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রেসক্লাবের মোট ২২ জন সদস্য সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব নির্বাচনে ভোট প্রদান করবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী গুরুত্বপূর্ণ তারিখসমূহ হলো- ভোটার তালিকা প্রকাশ ২১ নভেম্বর; তালিকা সম্পর্কিত আপত্তি গ্রহণ ২২ থেকে ২৩ নভেম্বর অফিস চলাকালীন সময় পর্যন্ত; চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৪ নভেম্বর; মনোনয়ন ফরম বিতরণ ২৫ ও ২৬ নভেম্বর; মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ নভেম্বর; যাচাই-বাছাই ২৮ নভেম্বর; একই দিনে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ; মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ ও ৩০ নভেম্বর; প্রতীক বরাদ্দসহ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১ ডিসেম্বর। আগামী ১২ ডিসেম্বর সকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

একই দিন রাত ৮টায় মাইডাস চাইনিজ রেস্টুরেন্টে ফলাফল ঘোষণা করা হবে। এদিকে নির্বাচন ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তফসিল ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন