নওগাঁর পোরশায় কমিউনিটি লেড লবি এন্ড অ্যাডভোকেসি বিষয়ক সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধিঃ
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ । ৮:০২ অপরাহ্ণ

নওগাঁর পোরশা উপজেলা পর্যায়ের সরকারী বিভিন্ন বিভাগের সাথে কমিউনিটি লেড লবি এন্ড অ্যাডভোকেসি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

আজ (১১ নভেম্বর) সকাল ১১ টায় নওগাঁ জেলার পোরশা উপজেলা পরিষদ হলরুমে ডাসকো থ্রাইভ প্রকল্পের আয়োজনে এবং হেকস/ইপারের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব রাকিবুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, পোরশা, নওগাঁ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ, তেঁতুলিয়া, ছাওড় ও মশিদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানদ্বয়, প্রকল্প অংশগ্রহণকারী, সাংবাদিক, এবং প্রকল্প কর্মীবৃন্দ। সভার মুল উদ্দেশ্য ছিল: ডাসকো- থ্রাইভ প্রকল্প সম্পর্কে ধারনা এবং সরকারী বিভিন্ন সেবাপ্রাপ্তিতে প্রকল্প অংশগ্রহণকারীদের প্রবেশগম্যতা বৃদ্ধি, কমিউনিটি ইস্যু/সমস্যাগুলো চিহ্নিতকরণ ও সমাধানে একযোগে কাজ করা।

উক্ত সভার সভাপতি জনাব রাকিকুর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বলেন-

১. সকল দপ্তরের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে তাদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে।

২. অ্যাডভোকেসির জন্য কমিউনিটি হতে লোকদের বিভিন্ন দপ্তরে পরিচয় করে দিতে হবে। যাতে করে এনজিও-র কার্যক্রম না থাকলেও কমিউনিটির লোকজন যোগাযোগ করতে পারে।

৩. যে সমস্ত সমস্যা কমিউনিটিতে আছে, তা সমাধানের জন্য স্ব স্ব দপ্তরে লিখিত জানাতে হবে। এক্ষেত্রে ডাসকো সুপারিশ করে সিলসহ স্বাক্ষর করবে।

৪. যে কোন আবেদনের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অবশ্যই অবগত করতে হবে।

DPHE বলেন- হিরাডাঙ্গা, বেজোড়া ননশাইলসহ এলাকায় পানির সমস্যা আছে নতুন অর্থ বছরের বরাদ্দ আসলে এগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে PIO বলেন: কুস্তিপুকুর ও মঠবাড়িতে কাচা রাস্তার জন্য বরাদ্দ নতুন অর্থবছরে প্রাধান্য দিবেন তেতুলিয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান উল্লেখ করেছেন যে ইউনিয়ন প্রকল্পের মাধ্যমে মঠবাড়ির রাস্তা বরাদ্দ সাপেক্ষে খুব দ্রুত কাজ করে দিবেন।

ULO- বলেন: প্রাণিসম্পদের বিভিন্ন প্রশিক্ষণে ডাসকোর প্রকল্প অংশগ্রহণকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। সেক্ষেত্রে ডাসকো বিভিন্ন তথ্য দিয়ে প্রাণিসম্পদ কাজে সহযোগিতা করবেন।

AC-Land মহোদয়, ডাসকো থ্রাইভ প্রকল্পের কার্যক্রমের প্রশসংসা করে, সরকারী বেসরকারী সকলে একযোগে উন্নয়নে শরীক হওয়ার আহ্বান জানিয়ে সভা শেষ করেন।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন