মুঃ সোহরাব আলী সরকার: কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতাঃ বিদ্যুৎ সেবার মানোন্নয়নে গাজীপুরের কালীগঞ্জে অত্যাধুনিকনপাওয়ার গ্রীড নির্মাণ করছে সরকার। এতে করে প্রায় ৫ লাখ গ্রাহক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবে। উপজেলার বক্তারপুরের ফুলদী নলী ব্রীজ সংলগ্ন অধিগ্রহনকৃত প্রায় ৫শত কোটি টাকা ব্যয়ে ১৮ একর জমিতে প্রকল্পটি স্থাপিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর অধীন “ঢাকা এবং পশ্চিমাঞ্চলীয় গ্রিড সঞ্চালন ব্যবস্থা সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় ৪০০/২৩০ কেভি জিআইএস ইনডোর বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ সরকার, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (AIIB) এবং পাওয়ার গ্রিডের যৌথ অর্থায়নে বিদেশী ঠিকাধারী প্রতিষ্ঠান ‘চায়না ইলেকট্রিক পাওয়ার ইকুইপমেন্ট এন্ড টেকনোলজি কোম্পানি’ প্রকল্পের কাজ করছেন। ঢাকা ও আশপাশের এলাকায় বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, নিরবিচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ও দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রার অংশ হিসেবে উপকেন্দ্র্রটি নির্মাণ করছে সরকার।
সরেজমিনে প্রকল্পে দেখা যায়, নির্মাণকাজ চলছে ধীরগতিতে। নির্ধারীত সময়ের মাঝে প্রকল্পের কাজ শেষ করতে পারেনি সংস্থাটি। জানতে চাইলে প্রকল্পের সিনিয়র সাইট ইঞ্জিনিয়ার মো. আক্তার হোসেন জানান, প্রকল্পের সাবস্ট্রাকচারের কাজ ৯০শতাং প্রায় শেষ। সুপারস্ট্রাকচারের কাজ চলমান রয়েছে। ঘোড়াশাল গ্রিড হতে ২৩০ কেভি ভোল্টেজকে উচ্চ ক্ষমতাসমন্ন ৪০০ কেভি ভোল্টেজে রুপান্তরিত করে ট্রান্সমিশন পরবর্তী বিভিন্ন সংস্থার কাছে সরবরাহ করা হবে।
স্থানীয়রা জানায়, লোডশেডিংয়ের কারণে তারা নানা ভোগান্তির শিকার। নতুন গ্রিড চালু হলে এ ভোগান্তির অবসান হবে। তবে তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আশ্বাস দিলেও প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে সংশ্লিষ্টরা। তারা মনে করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।
ইনডোর প্রকল্পের বিষয়ে সাক্ষাতকারে উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম বলেন, মানুষের জীবনমান উন্নয়নে বিদ্যুৎ অপরিহার্য। সরকার ‘সবার জন্য বিদ্যুৎ’ প্রতিশ্রæতি বাস্তবায়নে কাজ করছে। গ্রিডটি চালু হলে গ্রামীণ অঞ্চলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পোঁছে দেওয়া সম্ভব হবে এবং দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট থেকে মুক্তি পাবে। কৃষির উৎপাদন বৃদ্ধি, শিক্ষা, ক্ষুদ্র শিল্পেও গতি ফিরবে।
ঢাকা ও পশ্চিমাঞ্চল ট্রান্সমিশন গ্রিড সম্প্রসারণ ইনডোর পাওয়ার গ্রিড প্রকল্পের প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী মো. আবুল কাশেম মুঠোফোনে প্রতিবেদককে বলেন, (৫২০/৭৫০) এমভিএ এর দ্বিগুন ক্ষমতাসম্পন্ন উপকেন্দ্রের নির্মাণকাজ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। কাজের গুণগতমান ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডের সক্ষমতা বৃদ্ধি, বিদ্যুৎ বিভ্রাট হ্রাসসহ শিল্প ও ব্যবসায়িক কার্যক্রমে গতি আসবে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ । ১১:০২ অপরাহ্ণ