চলতি রবি মৌসুমে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রেজাউল করিম মৃধা :
প্রকাশের সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ । ৬:৩৫ অপরাহ্ণ

মোঃ রেজাউল করিম মৃধা, নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে কৃষি প্রনোদণার আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৬০৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (৩রা নভেম্বর ) সকাল ১০টায় উপজেলা চত্বরে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজীব আল মারুফ এর সভাপতিত্বে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মারফুদুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসনে আরা মিরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ উমিরুল ইসলাম এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে গম ফসলের জন্য ৪২০০ জন, সরিষার জন্য ১৪০০ জন, চিনাবাদামের জন্য ১০ জন, শীতকালীন পেয়াঁজের জন্য ৩০ জন, মসুরের জন্য ৩৫০ জন এবং খেসারী ফসলের জন্য ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
প্রতিজন কৃষক ১ বিঘা জমিতে ফসল আবাদের সহায়তা হিসেবে ফসল ভেদে ১-৮ কেজি বীজ এবং ১০-২০ কেজি রাসায়নিক সার পেয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজীব আল মারুফ বলেন,
সরকার কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে ফসলের উৎপাদন বাড়াতে নিয়মিত ভাবে বিভিন্ন প্রণোদনার মাধ্যমে প্রান্তিক কৃষকদেরকে চাষাবাদের প্রতি উদ্বুদ্ধ করছে। চলতি রবি মৌসুমে এই সহায়তা কৃষকদের কৃষি কাজে আরও উৎসাহিত করবে।
স্থানীয় কৃষকরা জানান, সরকারের এই উদ্যোগ তাদের কৃষি কাজে নতুন প্রাণ সঞ্চার করেছে এবং তারা আগের চেয়ে বেশি জমিতে চাষাবাদে আগ্রহী হচ্ছেন।
এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানো ও রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন