জমি বিরোধে মারধর ও বসতবাড়িতে অগ্নিকাণ্ড.

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।
প্রকাশের সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ । ৬:০০ অপরাহ্ণ

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছাদিকুল ইসলাম(৪০) নামে এক ব্যক্তিকে মারধর ও তার বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ী এলাকার দোলাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, দোলাপাড়া গ্রামের ছাদিকুল ইসলাম (৪০) তার নিজ ভোগদখলীয় পৈত্রিক জমিতে আমন ধান আবাদ করে আসছিলেন। সম্প্রতি ওই জমি আমিন দ্বারা মাপার সময় প্রতিপক্ষকে বাধা দিলে, এ সময় ভুক্তভোগীর স্ত্রী শাহিনা আক্তার কমলাকে মারধর করা হয়। পরে প্রতিপক্ষের লোকজন বসতবাড়িতে প্রবেশ করে ছাদিকুল ইসলাম ও তার স্ত্রীকে বেধড়ক মারধর করে এবং এক পর্যায়ে ঘরে আগুন লাগিয়ে দেয়।

অগ্নিকাণ্ডে ঘরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

এ ঘটনায় ছাদিকুল ইসলাম আটজনকে আসামি করে হাতীবান্ধা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন— কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের কৈটারী গ্রামের (১)মাহালম, (২) রফিকুল ইসলাম (৩) এনামুল ইসলাম(৪) নাজমুল ইসলাম (৫) আজিজুল ইসলাম (৬) শিউলি বেগম(৭) ফেন্সি বেগম (৮) ও বিলকিছ বেগম।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী জানান, “ঘটনার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন