শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টার : খুলনার রূপসায় আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রূপসা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত জাতীয় কন্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ ৮ সেপ্টেম্বর বুধবার সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। বক্তৃতা করেন রূপসা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মোঃ আহসান হাবীব প্রামানিক, রূপসা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আঃ সবুর খান,সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান,উপজেলা ইসলামি রিলিফ বাংলাদেশের কো-অর্ডিনেটর মোঃ জাকারিয়া, ব্রাকের এরিয়া ম্যানেজার অসীম কুমার দাস,শান্তি মজুমদার, কিশোরী মীম আক্তার, উম্মে হাবিবা, অধরা রানী দে, ফারিয়া, সাম্মি প্রমূখ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ । ১১:৪৬ পূর্বাহ্ণ