নলছিটিতে ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ । ৯:০৮ অপরাহ্ণ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৬ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নলছিটি উপজেলা পরিষদ সভাকক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতি: দা:) ফারহানা ইয়াসমিন।
বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) নূসরাত জাহান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস সালাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুর রহমান, একাডেমিক সুপারভাইজর মো:বদরুল আমীন, নলছিটি সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: বাহউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নলছিটি উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আ: কুদ্দুছ, নলছিটি প্রেসক্লাবের সহ সভাপতি মো: শাহাদাত হোসেন মনু প্রমুখ। অলোচনা সভায় বক্তা রাসুল (স:) জীবন দর্শন নিয়ে আলোচনা করেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজর মো: বদরুল আমীনের সঞ্চালনায়
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আতিকুর রহমান। #

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন