কালীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারী আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:৩৩ অপরাহ্ণ

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত মাঝরাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার পৌর এলাকার মুনসুরপুর ও তুমলিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানে মুনসুরপুর এলাকার মৃত আব্দুল কলুমুসুদ্দিন মিয়ার পূত্র আব্দুল লতিফ (৬৭) কে ৫০০ গ্রাম গাঁজা এবং তুমলিয়া এলাকার মৃত নাজি উদ্দিন মোল্লার পূত্র মোঃ সাহেদ মোল্লা (৩৫) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

উভয় আসামীরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(ক) এর ধারায় কালীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন