মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের তল্লাশি করে তিন হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করে কালীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের টেকপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ মোক্তারপুর ইউনিয়নের টেকপাড়া এলাকার আলী নেওয়াজের পূূত্র আরিফুল ইসলাম (৩৫) এবং তার সহযোগী একই এলাকার মৃত শামসুদ্দিন শেখের পূত্র আরিফ শেখ (৩২) তিন হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, উভয় আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, আটক আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:৩১ অপরাহ্ণ