নাটোরের বড়াইগ্রামে বিভিন্ন মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ । ৯:৩০ পূর্বাহ্ণ

মোঃ রেজাউল করিম মৃধা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াইগ্রাম উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন মুক্ত জলাশয়ে “মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন মুক্ত জলাশয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত অবমুক্তকরণ অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার সহকারী সেক্রেটারী ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের এমপি প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু বকর সিদ্দিক।
এছাড়া এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চান্দাই ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হান্নান বাদশা , বড়াইগ্রাম ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হাসানুল বান্না উজ্জ্বল, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা হুমায়ূন কবীরসহ বিভিন্ন ইউনিয়নের আমীর, সেক্রেটারি, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আমাদের দেশের উন্নয়ন ও অর্থনীতিতে মৎস্য সম্পদ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পোনা মাছ অবমুক্ত করণের মাধ্যমে প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। যা একদিকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে, অন্যদিকে এলাকার জেলেদের জীবিকা নির্বাহের সহায়তা করবে। প্রাকৃতিক সম্পদ রক্ষা ও মৎস্যসম্পদ বৃদ্ধির এই উদ্যোগকে টেকসই করতে সবাইকে সচেতন হতে হবে।”যাহাতে পোনা বা ছোট মাছ ধরার জন্য কোন অসাধু ব্যাক্তিরা অন্য পন্থা অবলম্বন না করে সেদিকে নজরদারি করতে হবে।
অনুষ্ঠান শেষে বড়াইগ্রাম উপজেলার বিল চিনিডাঙ্গা পদ্মবিল, বড়াইগ্রাম পৌরসভার বড়াল নদী, আইড়মারি বিল, জোনাইল দাড়িকুশী বিল, চান্দাই ইউনিয়নের চিকনাই নদীসহ বিভিন্ন মুক্ত জলাশয়ে এইপোনা মাছ অবমুক্ত করা হয়।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন