মো: ফখরুদ্দিন মোবারক শাহ (রিপন) নোয়াখালী সংবাদদাতা: সাংবাদিক আছাদুরজ্জামান তুহিনকে গলা কেটে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জের চৌরাস্তায় এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১২ আগস্ট ) বিকেলে নোয়াখালী সাংবাদিক ইউনিটির উদ্যেগে ও স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহনে সংগঠনের আহবায়ক এম এস জামাল এর সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা সঞ্চালনা করেন, মোঃ আনোয়ারুল করিম মানিক।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক এমজি বাবর, মোস্তফা মহসিন, এ.এস.এম রিজোয়ান, প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নাসির উদ্দিন মিরাজ ভূইয়া, আবদুর রহিম, মজিদুল ইসলাম, রিপন মজুমদার, পিন্টু খান, মোতাহের হোসেন কিরন, আবু তাহের প্রমুখ।
উক্ত মানববন্ধনে সংগতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সাবেক বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ আমিন উল্যা, আজিজুল হক আজিজ সহ অনেকে। শেষে এক বিক্ষোভ মিছিল চৌরাস্তা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ । ৪:২২ অপরাহ্ণ