উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মে নারীর অংশগ্রহণ এবং সক্ষমতা উন্নয়ন (স্বপ্ন–২) প্রকল্পের আওতায় লালমনিরহাট জেলার, হাতীবান্ধা উপজেলায় স্থানীয় সরকার, ইউএনডিপি, ম্যারিকো ও সুইডেন দূতাবাসের আর্থিক সহায়তায় আয়বর্ধক কার্যক্রমের অংশ হিসেবে নারীদের মাঝে উন্নত জাতের নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।
যেসব নারী উপকারভোগীদের নিজস্ব বসতভিটা রয়েছে এবং যেখানে রৌদ্রোজ্জ্বল পরিবেশে নারিকেল গাছ রোপণ করা সম্ভব, তাদের প্রত্যেককে ১টি করে এবং প্রকল্প এলাকার প্রতিটি ইউনিয়ন পরিষদে ২টি করে নারিকেল গাছ বিতরণ করা হয়।
এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য হলো—বিপদাপন্ন ও ঝুঁকিপূর্ণ দরিদ্র নারী উপকারভোগীদের টেকসই জীবিকায়নের মাধ্যমে স্থানীয় বাজার ব্যবস্থায় অংশগ্রহণ ও প্রবেশাধিকার বৃদ্ধি করা।
স্বপ্ন–২ প্রকল্পের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ ও শুভ উদ্বোধন করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা।
এসময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও ১২ জন ইউনিয়ন ওয়ার্কার এবং ১২টি ইউনিয়নের ৩৪৪ জন উপকারভোগী উপস্থিত ছিলেন।

সিরাজুল ইসলাম-লালমনিরহাট
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ । ৯:৫৩ অপরাহ্ণ