কালীগঞ্জে চোলাই মদ- ইয়াবা জব্দ নারীসহ তিন মাদক কারবারী আটক

ডেক্স :
প্রকাশের সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ । ৮:০৬ অপরাহ্ণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :  গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা ট্যাবলেট, চোলাই মদ ও মদ তৈরির উপকরণ (জাওয়া মদ) এক নারী সদস্যসহ তিন মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বুধবার (৯ জুলাই) বিভিন্ন সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী, নাগরী ইউনিয়নের ছোট করান এবং পৌরসভার তুমলিয়া এলাকায় অভিযান চালায়। এসময় বোয়ালী এলাকার রান্না ঘর হতে ১৫ লিটার চোলাই মদ (জাওয়া মদ) তৈরির উপকরণ, করান এলাকা হতে ৩০লিটার চোলাই মদ এবং তুমলিয়া এলাকা হতে ৯০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অভিযানে বোয়ালী হতে অতুল রোজারিও এর স্ত্রী পারুল রোজারিও (৫০), নাগরীর করান হতে মৃত জজ গমেজের পূত্র নিলয় গমেজ (২৫) এবং তুমলিয়া হতে মৃত ইদ্রিস আলী শেখের পূত্র মামুন শেখ ওরফে বøাক মামুন (৪৫) কে আটক করে পুলিশ। তারা উভয়ে এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ধারা ৩৬ (১) সারণির ২৪ (খ), ১০(ক) এর ধারায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স। সকলের সহযোগীতা থাকলে সমাজ থেকে মাদক নির্মুল করা সম্ভব। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন