মৃত্যুবরন করেছেন ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়রের মা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ । ৪:৪৩ অপরাহ্ণ

পলাশ প্রতিনিধি, (নরসিংদী) : পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র মো: শরীফুল হকের মা আনোয়ারা সুলতানা (৮০) মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার ভোরে ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

মরহুমার জানাজা আজ বাদ আছর ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা পন্ডিত বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও এক কণ্যা রেখে গেছেন যারা সবাই সমাজে সুপ্রতিষ্ঠিত।

তিনি এলাকায় এক ধার্মিক নামাজী পর্দানশীল বিদূষী মহিলা ছিলেন। তাঁর ব্যবহারে এলাকাবাসী তাকে খুবই শ্রদ্ধা করতেন। তার স্বামী ছিলেন অবসরপ্রাপ্ত সাব- রেজিষ্টার মরহুম মোঃ আজিজুল হক।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন