সেনাবাহিনীর সহায়তায় রংপুরে উদ্ধার লালমনিরহাটে ট্রেনে চুরি হওয়া ল্যাপটপ

সিরাজুল ইসলাম
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ । ৮:৫৪ অপরাহ্ণ

পারটেক্স গ্রুপের রিজওনাল সেলস ম্যানেজার  গোলাপ মন্ডল । যথারীতি কাজের উদ্দেশ্যে আজকে ২৩ জুন ট্রেন যোগে রংপুর হইতে পাট গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এমতাবস্থায় লালমনিহাট রেল স্টেশন হইতে সকাল ৮.২৫ মিনিটে তার ল্যাপটপ টি চুরি হয়ে যায় ।

তৎক্ষণাৎ রেলস্টেশন থানা কর্তৃক সমাধানের উপায় খুঁজে না পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর (রংপুর) জানিয়ে  উদ্ধার সহযোগিতা কামনা করে।

অভিযোগ পাওয়ার পর পরই ” রংপুর সেনানিবাসের (৭২ পদাতিক ব্রিগেড) এর  অধীনস্ত (৩০ ইস্ট বেঙ্গল) এর  ওয়ারেন্ট অফিসার রবিউল ইসলাম এর  নেতৃত্বে উদ্ধার অভিজান পরিচালনা করে।

অভিজান চলাকালীন এক পর্যায়ে  লালমনিহাট হইতে চুরি হওয়া ল্যাপটপ টি রংপুর দর্শনা মোর সংলগ্ন হলদিটারি গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযান চালিয়ে ভিকটিমের নিজ বাড়ি হইতে বিকাল ৫.৪০ মিনিট নাগাদ উদ্ধার করা হয়।

উদ্ধার শেষেই পারটেক্স গ্রুপের সেই কর্মকর্তার নিকট উদ্ধার অভিজান পরিচলনায় নেতৃত্বকারী ওয়ারেন্ট অফিসার রবিউল ইসলাম উক্ত ল্যাপটপ টি হস্তান্তর করেন।

পারটেক্স গ্রুপের রিজওনাল সেলস ম্যানেজার গোলাপ মন্ডল জানান , বাংলাদেশ সেনাবাহিনী কোন রকম অর্থনৈতিক ক্ষতি ছাড়াই সম্মানের সহিত আমার ল্যাপটপ টি দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে দেয়। এজন্য বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন