কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (২২ জুন) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মাহমুদুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি ইয়াছিন আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান রুমি ।
এসময় আরোও উপস্থিত ছিলেন নাগরী ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি আফগান মাহমুদ দিহান ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিবিরের নেতৃবৃন্দসহ প্রমুখ।

কালিগঞ্জ থেকে :
প্রকাশের সময়: রবিবার, ২২ জুন, ২০২৫ । ১১:০৮ অপরাহ্ণ