“নিরাপদ খাদ্য সুস্থ্য জীবন “কালীগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কালিগঞ্জ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ । ১০:২৫ অপরাহ্ণ

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য মন্ত্রাণালয়ের অধীন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজনে হোটেল-রেস্তোরাঁ মালিক, রিসোর্ট মালিক, স্থানীয় খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীলসমাজের প্রতিনিধিদের অংশ গ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য মন্ত্রাণালয়ের অধীন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় হোটেল-রেস্তোরাঁ মালিক, রিসোর্ট মালিক, স্থানীয় খাবার তৈরী ও প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদের নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার ফারজানা ইয়াসমীন সোনিয়ার সঞ্চালনায় ও সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মী’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য প্রমিতকরণ ও প্রত্যয়ণ সমন্বয় বিভাগের পরিচালক ড. লায়লা আখতার (যুগ্ম সচিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক মো. মুনতাসির হাসান।
কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিজওয়ানা রশিদ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়া, সমাজ সেবা অফিসার আফরোজা বেগম, হোটেল রেস্তোরার মালিক- কর্মচারীসহ গণমাধ্যমকর্মীবৃন্দ।
প্রধান অতিথি বলেন, সুস্থ সবল মেধাবী জাতি গঠনের জন্য নিরাপদ খাবারের কোন বিকল্প নেই। খাদ্য ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন আপনাদেরকে সচেতন ও আন্তরিক হতে হবে। নিরাপদ খাবার তৈরী ও পরিবেশন করতে হবে। খাবারকে নিরাপদ করে তোলার জন্য সবাইকে নিরাপদ খাদ্য আইন মেনে চলতে হবে।

কালীগঞ্জ, গাজীপুর
১৯/০৬/২৫ইং

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন